রিগ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহে স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় গতকাল সোমবার রাত থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। এতে অনেক এলাকায় স্বাভাবিকের তুলনায় গ্যাসের চাপ কম থাকতে পারে এবং কিছু গ্রাহক সাময়িকভাবে সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস