ATN
শিরোনাম
  •  

ফটিকছড়ির আঁধারমানিক সীমান্ত থেকে ভারতীয় যুবক আটক

         
ফটিকছড়ির আঁধারমানিক সীমান্ত থেকে ভারতীয় যুবক আটক

ফটিকছড়ির আঁধারমানিক সীমান্ত থেকে ভারতীয় যুবক আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরের আঁধারমানিক সীমান্ত এলাকা থেকে পুটন মোল্ল (১৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ জুন) রাতে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়ন তাকে ভুজপুর থানায় সোপর্দ করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দুপুর প্রায় দেড়টার দিকে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ভুজপুরের আঁধারমানিক সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় গ্রামবাসীর সহায়তায় আঁধারমানিক বিওপির একটি টহল দল পুটন মোল্লকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন তিনি।

আটক যুবক বিজিবিকে জানান, তার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার সীমান্তবর্তী রামেন্দ্রনগর এলাকায়। তার বাবার নাম বাদল মোল্ল। তবে কী কারণে তিনি বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহলের অংশ হিসেবে সোমবার দুপুরে আঁধারমানিক সীমান্ত থেকে পুটন মোল্লকে আটক করা হয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাতে ভুজপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে ভুজপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ