ফুটবল ইতিহাসে আরেকটি অনন্য রেকর্ড গড়লেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে
রেকর্ড ভাঙা জোড়া গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি আরও কয়েকটি রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।
বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকে মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই রেকর্ডটি এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ পেলেও পেনাল্টি মিস করেন তিনি। তবে প্রথমার্ধের ৩৬ মিনিটে দুর্দান্ত এক গোল করে সাবেক জার্মান স্ট্রাইকারকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা আরও বাড়িয়ে ১৮ তে নিয়ে যান আর্জান্টাইন জাদুকর।
চলতি বিশ্বকাপে দুই ম্যাচে আর্জেন্টিনার প্রথম পাঁচ গোলই এসেছে মেসির পা থেকে। বিশ্বকাপ ইতিহাসে এর আগে এমন কীর্তি গড়েছিলেন রাশিয়ার ওলেগ সালেঙ্কো। ১৯৯৪ বিশ্বকাপে রাশিয়ার প্রথম পাঁচ গোলের সবগুলো গোল তাঁর।
অস্ট্রিয়ার বিপক্ষে গোল করার মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে গোল করলেন ৩৮ বছর বয়সী তারকা। চার বছর আগে কাতারে শিরোপা জয়ের আসরে শুরু হয় তার এই যাত্রা। এর আগে এই কীর্তি গড়েছিলেন ফরাসি কিংবদন্তি জা ফন্তে এবং ব্রাজিলের জেয়ারজিনহো।
জাতীয় দলের হয়ে ২০১ ম্যাচে মেসির গোল এখন ১২১টি। তার ওপরে আছেন কেবল পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১২ বার ম্যাচসেরার পুরস্কার জয়ের রেকর্ড আগেই ছিল মেসির দখলে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে সেই সংখ্যা বাড়িয়ে ১৩-তে নিয়ে গেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। একই সঙ্গে এবারের আসরে দুই ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়েও এগিয়ে রয়েছেন তিনি।
গোলের রেকর্ড গড়ার দিনে অনাকাঙ্ক্ষিত রেকর্ডও নিজের নামে লিখিয়েছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডও এখন তার দখলে। বিশ্বকাপে এটি ছিল মেসির তৃতীয় পেনাল্টি মিস, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
রিপোর্ট : ই/মা. হা