টিএসসিতে খেলা দেখলেন রাষ্ট্রদূত ও মেসির বন্ধু, আর্জেন্টিনার জয়ে উল্লাস
বিশ্বকাপের উন্মাদনায় আরেক দফায় বুঁদ হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ ঘিরে টিএসসি, মল চত্বর ও হাজী মুহাম্মদ মহসীন হলের মাঠে উপচে পড়া ভিড় সমর্থকদের। খেলা শুরুর আগ থেকেই আকাশি-সাদা জার্সি পরে, প্রিয় দলের সমর্থনে ক্যাম্পাস দখল করেন আর্জেন্টিনা ভক্তরা। রাতে টিএসসিতে খেলা দেখেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত, মার্সেলো কার্লেস সেসা এবং ফুটবল তারকা লিওনেল মেসির বাল্যবন্ধু রুলি।
বাংলাদেশে ফুটবলের উন্মাদনা বাধভাঙ্গা জোয়ারের মতো। তারওপর বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা হলেতো কথাই নেই।
প্রতিপক্ষ যে দলই হোক, আর্জেন্টিনার সমর্থকদের দখলেই থাকে সব। গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে এগিয়ে যেতে, আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিলো অস্ট্রিয়ার। সেই খেলা দেখতেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর পেরিয়ে, রাজু ভাস্কর্যের সামনের সড়কজুড়ে ছিল সমর্থকদের সরব উপস্থিতি।

ভিড়ের চাপে কেউ চড়ে বসেন গাছে, কেউবা ভবনের ছাদে। বড় পর্দায় খেলা দেখার আশায় আসা অনেকেই শেষ পর্যন্ত জায়গা না পেয়ে, মোবাইল ফোনেই উপভোগ করেন ম্যাচ।
ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায় বিশেষ দুই অতিথির উপস্থিতিতে। বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লেস সেসা এবং ফুটবল তারকা লিওনেল মেসির বাল্যবন্ধু রুলি, বাংলাদেশি সমর্থকদের সঙ্গে বসেই উপভোগ করেন পুরো ম্যাচ।
ম্যাচে মেসির জাদুকরী নৈপুণ্যে দুই গোলের ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। আর সেই জয়ের আনন্দে ফেটে পড়ে মহসীন হলের মাঠে উপস্থিত সমর্থকসহ পুরো ক্যাম্পাস। স্লোগান, করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ।
মেসির প্রতি ভালোবাসা আর আর্জেন্টিনার প্রতি আবেগ, এই দুইয়ের মিশেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হয়েছিল, এক টুকরো বুয়েনস আইরেসে। প্রিয় দলের জয় উদযাপনের মধ্য দিয়ে, স্মরণীয় এক রাতের আনন্দকে সঙ্গী করে ঘরে ফেরেন উচ্ছ্বসিত সমর্থকরা।
রিপোর্ট : ই/মা. হা