বিশ্বরেকর্ড গড়া ম্যাচে মেসির জোড়া গোলে নকআউট পর্বে আর্জেন্টিনা
শুরুতে পেনাল্টি মিস করেছিলেন। তবে ম্যাচ শেষ হয়েছে মেসির বিশ্বরেকর্ড আর জোড়া গোলের গল্পে। অধিনায়কের জাদুতেই অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউটে পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর চলতি আসরে এখন পর্যন্ত ৫ গোলে করে ১৮ গোল নিয়ে মেসিই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।
ডালাসে ম্যাচের তৃতীয় মিনিটেই বক্সের ভেতরে দারুণ সুযোগ পান লাওতারো মার্তিনেজ। তবে অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি আর্জেন্টিনা স্ট্রাইকার। ভিএআর পর্যালোচনার পর রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। কিন্তু শট নিতে গিয়ে অবিশ্বাস্যভাবে মিস করেন মেসি। ডান পোস্টের বাইরে বল মেরে দেন তিনি।
২১ মিনিটে আর্জেন্টাইন অধিনায়কের আরেকটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন অস্ট্রিয়ার ডেবিড আলাবা। তবে ৩৮ মিনিটে চমৎকার এক গোল করে, মিরোস্লাভ ক্লোসার ১৬ গোল ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে লিওনেল মেসি । আর শুরুর হতাশা কাটিয়ে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতির পর ম্যাচে একাধিক পরিবর্তন আনেন স্কালোনি। তবে গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে আলভারেজের শট অস্ট্রিয়া ডিফেন্ডারের গায়ে লাগলে ফিরতি বলটা চলে আসে মেসির পায়ে। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির শট ঠেকান আরেক ডিফেন্ডার। তবে ফিরতি বলেই লক্ষ্যভেদ করতে সক্ষম হন এলএমটেন। বিশ্বকাপে নিজের গোল সংখ্যা আরও বাড়িয়ে ১৮ তে নিয়ে যান আর্জান্টাইন জাদুকর।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি নকআউট পর্বও নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে পরের রাউন্ডে যেতে শেষ ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ইতিবাচক ফলের অপেক্ষায় থাকতে হবে অস্ট্রিয়াকে।
রিপোর্ট : ই/মা. হা