দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ঢাকায়
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কোভিদ জানান, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা এলাকায়।
ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানীর মিরপুর এলাকা থেকে প্রায় ৭ কিলোমিটারের মধ্যে।
এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ মাত্রার।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স