ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। ৬০ দিনের জন্য এ ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
সোমবার (২২ জুন) সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনার পর এ ঘোষণা আসে। এর আগে রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান মার্কিন অর্থমন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে স্কট বেসেন্ট বলেন, ‘ইরান হরমুজ প্রণালিতে অবাধ ও উন্মুক্ত নৌ-চলাচল নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতি দিয়েছে। এর প্রেক্ষিতে মার্কিন অর্থ বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দিয়ে ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স জারি করেছে।’
এই লাইসেন্সের ফলে আগামী ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশে কোনো নিষেধাজ্ঞা ছাড়াই তেল রপ্তানি ও সরবরাহ করতে পারবে।
দীর্ঘদিন ধরে ইরানের তেল রপ্তানি খাতের ওপর কঠোর নিষেধাজ্ঞা কার্যকর ছিল। ফলে সাময়িক এই ছাড় দেশটির অর্থনীতির জন্য বড় স্বস্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং হরমুজ প্রণালিতে নির্বিঘ্ন নৌ-চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের আলোচকেরা মূলত ইরানকে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখতে রাজি করানোর লক্ষ্যেই এ সুযোগ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স