‘মেসিই সেরা, সেরাদেরও সেরা’—প্রশংসায় ভাসালেন এমবাপ্পে
বিশ্বকাপের শুরুতেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে তিনি দেখিয়ে দিয়েছেন, ৩৯ ছুঁইছুঁই বয়সেও দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ও কার্যকর। এমন পারফরম্যান্সের পর ফুটবল অঙ্গনে প্রশংসায় ভাসছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তাকে নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বড় জয়ে নেতৃত্ব দেন মেসি। ফলে গোল্ডেন বুটের দৌড়েও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক। তার সঙ্গে এই তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন এবং আরলিং হালান্ড। নিজেদের প্রথম ম্যাচে তিনজনই জোড়া গোল করেছেন। এখন পর্যন্ত গোল্ডেন বুটের লড়াইয়ে এই চার তারকাকেই এগিয়ে রাখা হচ্ছে।
তবে এই চারজনের মধ্যে মেসিকেই সেরা মনে করেন এমবাপ্পে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই চারজনের মধ্যে মেসিই সেরা। এটা একেবারেই পরিষ্কার। সে সেরাদেরও সেরা, ঠিক যেমন ক্রিস্টিয়ানো রোনালদো।’
মেসির ধারাবাহিকতার প্রশংসা করে এমবাপ্পে আরও বলেন, ‘গত ১৫ বছরেরও বেশি সময় ধরে সে অসাধারণ মানের ফুটবল খেলে যাচ্ছে। অন্যদের নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে সেটা সাংবাদিক ও সমর্থকদের বিষয়। আমি সেসব নিয়ে ভাবি না। আমি শুধু নিজের পারফরম্যান্সে মনোযোগ দিই।’
কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ফ্রান্স। তবে ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেই আসরের গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে। তবু ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত সাফল্যকেই বেশি গুরুত্ব দেন এই ফরাসি ফরোয়ার্ড।
এমবাপ্পে বলেন, ‘আমি জানতাম মেসি গোল করবে, কারণ সে সব সময়ই গোল করে। সে আমার চেয়ে এগিয়ে। কিন্তু আমি দলের জন্য গোল করতে চাই। গোল করলে রেকর্ড ভাঙা সম্ভব, তবে আমার মূল লক্ষ্য বিশ্বকাপ জেতা।’
বিশ্বকাপের ‘আই’ গ্রুপে আজ রাতে ইরাকের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। ম্যাচটি এমবাপ্পের জন্যও বিশেষ, কারণ এটি হবে তার শততম আন্তর্জাতিক ম্যাচ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলা সব সময়ই বিশেষ অনুভূতির। বিশ্বকাপে নিজের ১০০তম ম্যাচ খেলাটা নিঃসন্দেহে স্মরণীয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের জয় নিশ্চিত করা।’
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স