ATN
শিরোনাম
  •  

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল হয়েছে: প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

         
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল হয়েছে: প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল হয়েছে: প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, বৈঠকটি ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এতে উৎসাহব্যঞ্জক অগ্রগতি অর্জিত হয়েছে।

শেহবাজ শরিফ জানান, আলোচনায় আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির রূপরেখা তৈরির বিষয়ে সমঝোতা হয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় রাজনৈতিক তদারকি নিশ্চিত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কারিগরি পর্যায়ের আরও আলোচনা শুরু করার বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্যে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে পাকিস্তান আন্তরিক ও গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

সূত্র: আল জাজিরা

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ