ATN
শিরোনাম
  •  

ন্যায্যমূল্য নিশ্চিতকরণের দাবিতে মুন্সীগঞ্জে আলু চাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন

ন্যায্যমূল্য নিশ্চিতকরণের দাবিতে মুন্সীগঞ্জে আলু চাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন

ন্যায্যমূল্য নিশ্চিতকরণের দাবিতে মুন্সীগঞ্জে আলু চাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন

আলুর ন্যায্যমূল্য নিশ্চিতকরণের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে আলু চাষি ও ব্যবসায়ীরা।

আজ রোববার (২১ জুন) সকাল ১১টার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনের আয়োজন করে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি নামে একটি সংগঠন।

এ সময় বক্তারা বলেন, আলু উৎপাদনে কৃষকদের খরচ বাড়লেও তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষকের স্বার্থ রক্ষা এবং আলুর বাজার স্থিতিশীল রাখতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।

বক্তারা কৃষকদের উৎপাদিত আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করে কৃষি খাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট কৃষি সংবাদ

অন্যান্য সংবাদ