কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশির মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত পাঁচজনের বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়।
কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানিয়েছে, কাতারের স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ১০টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে বাংলাদেশি কর্মীদের বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই নিহত হন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদসহ ৫ বাংলাদেশি। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলর বাসিন্দা ছিলেন।
নিহতদের মৃতদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন কাতারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
রিপোর্ট : শা/মা. হা