ATN
শিরোনাম
  •  

সুইডেনকে ৫–১ গোলে গুঁড়িয়ে দিল নেদারল্যান্ডস

         
সুইডেনকে ৫–১ গোলে গুঁড়িয়ে দিল নেদারল্যান্ডস

সুইডেনকে ৫–১ গোলে গুঁড়িয়ে দিল নেদারল্যান্ডস

কোডি গাকপো ও ব্রায়ান ব্রবির জোড়া গোল, বড় জয় নেদারল্যান্ডসের। সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে এক পা দিয়েই রাখলো ডাচরা।

কমলা ঝড়ে কেঁপে উঠলো হিউস্টনের সবুজ মাঠ। পাস, পাস আর পাস। গতিময় ফুটবলে সুইডেনকে চূর্ণ করলো ডাচ ব্রিগেড। সুইডরা ভাবেনি, খোলস ছেড়ে বেরিয়ে শুরু থেকেই এমন আক্রমণ করবে নেদারল্যান্ডস।

প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ড্র করার মনোকষ্ট নিয়ে নেমেই আক্রমণ ডাচদের। ৫ মিনিটেই লিড নেয় তারা। কোডি গাকপোর দারুণ এক পাসে শুধু পা-টা ছুঁয়ে দেন ব্রায়ান ব্রবি।

১৭ মিনিটেই ব্রবির ও ডাচদের দ্বিতীয় গোল। ডান পাশ থেকে ডেনজেল ডামফ্রিসের এসিস্ট থেকে ব্যবধান দ্বিগুন করলেন সান্ডারল্যান্ড ফরোয়ার্ড। জাতীয় দলের জার্সিতে এটি তাঁর তৃতীয় গোল। গোলকিপার বার্ট ভারব্রুগেনের কল্যানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ডাচরা।

বিরতির পরপরই ব্যবধান ৩–০ করে নেদারল্যান্ডস। সুইডেনের রক্ষনভাগ কিছু বুঝে ওঠার আগেই হামলা, ৪৭ মিনিটে আবারও বল বানালেন ডামফ্রিস, এবার দারুণ ফিনিশিং লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপোর ।

৭ মিনিট পর দারুণ এক শটে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন এই লিভারপুল তারকা। এটি চলতি বিশ্বকাপের ১০০তম গোল।

চার গোল হজম করার পর ব্যবধান কমায় সুইডেন। ৫৯ মিনিটে প্রতি–আক্রমণে গোলটি করেন বদলি নামা অ্যান্থনি এলাঙ্গা। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করেও ডাচদের রক্ষণে চিড় ধরাতে পারেনি সুইডেন।

উল্টো ম্যাচের ৮৯ মিনিটে দলের হয়ে ৫ম গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল। সুইডেনের বিপক্ষে দারুণ এক জয় পেলো টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডস। কমলা রংয়ে ভেসে গেলো হিউস্টনের গ্যালারি।

রিপোর্ট : কা./মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ