ইলিয়াস আলীকে গুমসহ অন্তত ৩০ জনকে হত্যা করেছেন সাবেক সেনাকর্মকর্তা
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা ইলিয়াছ আলীকে গুমসহ অন্ততপক্ষে ৩০ জনকে হত্যার তথ্য দিলো সেনা সদস্য ইমরুল কায়েস। জিয়াউলের বিরুদ্ধে মামলার পঞ্চম সাক্ষী হিসেবে তিনি এসব তথ্য তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ। পরে এ বিষয়ে ব্রিফিংয়ে জিয়াউল আহসানকে নিষ্ঠুর খুনী বলেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আজ (২১ জুন) রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেয়া সাক্ষ্যে সেনা সদস্য ইমরুল কায়েস বলেন, তিনি চাকরি জীবনে জিয়াউল আহসানের দেহরক্ষী ছিলেন।
তিনি বর্ণনা করেন, ১০ জন বিডিআর সদস্যকে ক্রসফায়ারে হত্যা করেছে জিয়া। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করার কথাও বর্ণনা করেন তিনি। তার সাক্ষ্যে ৩০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, আজকের সাক্ষ্যতে জিয়াউল আহসানের বিরুদ্ধে যথেষ্ট তথ্য উঠে এসেছে৷ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা জিয়াউল আহসান তখন ফুরফুরে মেজাজে ছিলেন বলেও জানান চিফ প্রসিকিউটর। জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যা মামলার বিচার চলছে ট্রাইব্যুনালে।
রিপোর্ট : কি./মা. হা