ATN
শিরোনাম
  •  

পাকিস্তানে পৃথকস্থানে বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত

         
পাকিস্তানে পৃথকস্থানে বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত

পাকিস্তানে পৃথকস্থানে বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সড়কের পাশে পৃথক দুই স্থানে পেতে রাখা দুটি বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার (২০ জুন) আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। খবর এএফপির।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ইয়াসির আফ্রিদি শনিবার জানান, খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস- আইইডি দিয়ে যাত্রীবাহী একটি ব্যক্তিগত পিকআপ ট্রাক বিস্ফোরণ করে সন্ত্রাসীরা।

আহতদের একটি গাড়িতে করে হাসপাতালে নেয়ার সময় দ্বিতীয় আইইডিটি বিস্ফোরিত হয়। প্রথম বিস্ফোরণে পাঁচজন ও দ্বিতীয় বিস্ফোরণে আরও দুইজন নিহত হন। আহত হন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। হামলাকারীদের ধরতে কর্তৃপক্ষ তল্লাশি অভিযান শুরু করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বোমা হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সরকার সন্ত্রাসবাদ নির্মূলে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

রিপোর্ট : সা. সি/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ