বিশ্বকাপে সর্বোচ্চ শট ঠেকানোর রেকর্ড গড়ে কার জার্সি উঁচিয়ে ধরলেন কুরাসাওয়ের গোলকিপার
বিশ্বকাপে এক ম্যাচ আগেই জার্মানির কাছে ৭-১ গোলের চরম লজ্জায় ডুবেছে কুরাসাও। সেই দলটিই এবার লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তি ইকুয়েডরকে রুখে দিয়ে ইতিহাস গড়েছে। আর এই রূপকথার মহানায়ক দলটির গোলকিপার এলয় রুম, যিনি গোলপোস্টের নিচে দাঁড়িয়ে এক ম্যাচে সর্বোচ্চ ১৫টি শট ঠেকিয়ে গড়েছেন অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড।
প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল কুরাসাও। ফিফা র্যাঙ্কিংয়ের ৮১ নম্বরে থাকা দলটি ২১ জুন ৩০ নম্বর দল ইকুয়েডরকে রুখে দিয়েছে। গোলশূন্য ড্র হওয়া এই ম্যাচের নায়ক অবশ্য কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম। বিশ্বকাপের ৯০ মিনিটের ম্যাচে তিনি সর্বোচ্চ ১৫ শট ঠেকিয়ে রেকর্ড গড়েছেন।
লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই পরাশক্তিকেই হারিয়ে এসেছিল। এমনকি বাছাই শেষে তারা ছিল সেলেসাওদের উপরে, তাদের সামনে ছিল কেবল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা। সেই ইকুয়েডর এবারের বিশ্বকাপ শুরু করে আইভরি কোস্টের কাছে ১-০ ব্যবধানে হেরে। এবার কুরাসাও তাদের গোলশূন্য ড্রয়ে আটকে দিলো।
কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচটিতে এক পয়েন্ট নিয়েই কুরাসাও ইতিহাস গড়েছে। ইকুয়েডরের বিপক্ষে ড্র করে একটি পয়েন্ট পেয়েছে ক্যারিবীয় দ্বীপদেশটি। স্বভাবতই তাদের কাছে এই অর্জন অনেক বড়। ফলে খেলা শেষে কুরাসাওয়ের জয় উদযাপন এবং ইকুয়েডর ড্র করেও হারের হতাশায় পুড়েছে। লাতিন দেশটি কুরাসাওয়েল ইস্পাতসম দেয়াল ভেদ করার কার্যকর উপায় খুঁজে পায়নি। আর শেষসীমায় দাঁড়িয়ে ছিলেন গোলরক্ষক এলয় রুম।
কুরাসাও গোলরক্ষক অতিরিক্ত সময়ে গড়ায়নি এমন বিশ্বকাপ ম্যাচে সবচেয়ে বেশি গোল বাঁচানোর রেকর্ড গড়লেন। আরও স্পষ্ট করে বললে এলয় রুম, ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে যে ১৫টি সেভ করেছেন, তা অতিরিক্ত সময় ছাড়াই বিশ্বকাপ ম্যাচের ১৯৬৬ সালের পর থেকে রেকর্ডকৃত সর্বোচ্চ সেভের সংখ্যা। আর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচ এবং বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ গোল বাঁচানোর রেকর্ড থেকে তিনি মাত্র একটি শট দূরে। যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ড ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে রেকর্ড ১৬টি সেভ করেছিলেন।
বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে আরেকটি হৃদয় বিদারক ঘটনার জন্ম দিয়েছেন এলয় রুম। ম্যাচ শেষে তিনি একটা জার্সিটি উঁচিয়ে ধরেন, যেটি তার সাবেক সতীর্থ ও কুরাসাও জাতীয় দলের প্রয়াত গোলকিপার জারশিনহো পিটারের স্মরণে তৈরি একটি বিশেষ টি-শার্ট। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে নেশনস লিগের ম্যাচ খেলতে কুরাসাও দল যখন হাইতিতে অবস্থান করছিল, তখন হোটেল রুমে মাত্র ৩১ বছর বয়সে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দলটির ব্যাক-আপ গোলকিপার জারশিনহো পিটার। এলয় রুম এবং পিটার কেবল একই পজিশনের খেলোয়াড়ই ছিলেন না, তারা ছিলেন একে অপরের আত্মার বন্ধু ও রুমমেট। পিটারের এই অকাল মৃত্যু কুরাসাও ফুটবল এবং এলয় রুমকে মানসিকভাবে স্তব্ধ করে দিয়েছিল। ইকুয়েডরের বিপক্ষে ১৫টি অবিশ্বাস্য সেভ করে ম্যাচ ড্র করার পর, তিনি জার্সিতে লিখে আনেন এই কথা, এটি তোমার জন্য! খাঁটি ভালোবাসা, কুরাসাও। তুমি থাকলে আজ বিশ্বকাপ খেলতে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স