ATN
শিরোনাম
  •  

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জয় জাপানের

         
বিশ্বকাপের হাজারতম ম্যাচে জয় জাপানের

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জয় জাপানের

ফিফা বিশ্বকাপের হাজারতম ম্যাচ জয় দিয়েই রাঙাল জাপান। ‘এফ’ গ্রুপের ম্যাচে তিউনিশিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ব্লু সামুরাইরা।

কানাডার মন্টেরিতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছে জাপান। বল দখল বা আক্রমণ সবদিকেই তিউনিশিয়ার চেয়ে এগিয়ে ছিলো দলটি। ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেন দাইচি কামাদা।

তিউনিসিয়ার রক্ষণ দুর্বলতা কাজে লাগিয়ে ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আয়াসে উয়েদা। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে তিউনিসিয়ান ডিফেন্ডারদের বাধা ডিঙ্গিয়ে ডি-বক্সের মাথা থেকে কোনাকুনি শট জালে জড়ান তিনি। ৬৯ মিনিটে জাপানকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন জুনিয়া ইতো। এবং ম্যাচের ম্যাচের ৮৩ মিনিটে দলের দারুন এক হেডে চতুর্থ গোলটি করলেন উয়েদা। এটি তাঁর দ্বিতীয় গোল।

এ জয়ে ৪ পয়েন্ট নিয়ে এফ গ্রুপে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে সামুরাই ব্লুরা। সমান পয়েন্ট তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে নেদারল্যান্ডস। এবং ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সুইডেন।

রিপোর্ট :কা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ