ATN
শিরোনাম
  •  

ইরানে হিজাব না পরে গান গাওয়ায় গায়িকাকে ৭৪ বার চাবুক মারার নির্দেশ

         
ইরানে হিজাব না পরে গান গাওয়ায় গায়িকাকে ৭৪ বার চাবুক মারার নির্দেশ

ইরানে হিজাব না পরে গান গাওয়ায় গায়িকাকে ৭৪ বার চাবুক মারার নির্দেশ

হিজাব না পরে ইউটিউবে গান পরিবেশন করায় পারাস্তো আহমাদি নামে ইরানের এক গায়িকা ও তার সহশিল্পীদের ৭৪ বার করে চাবুক মারার নির্দেশ দিয়েছেন দেশটির এক আদালত।

ওই গায়িকার ভিডিওগ্রাফার ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশি সংবাদমাধ্যম গার্ডিয়ান।

২০২৪ সালে ইরানের একটি সরাইখানায় হিজাব ছাড়া ও কাঁধখোলা কালো পোশাক পরে অনলাইন একটি জনপ্রিয় দেশাত্মবোধক গান গেয়েছিলেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি। ইউটিউবে সরাসরি সম্প্রচারিত ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এবং প্রায় ৩০ লাখ ভিউ পায়। এর পরেই ইরানের কোম প্রদেশের ফৌজদারি আদালত গায়িকা ও তার দলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। রায়ে দুই বছরের ভ্রমণ এবং শিল্প কর্মকাণ্ডে অংশগ্রহণেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইউটিউবে ওই লাইভ কনসার্ট করার পর আহমাদিসহ তার সহযোগীদের ২০২৪ সালেই গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তাদের জামিন দেওয়া হয়।

রিপোর্ট :রা. মু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ