লস এঞ্জেলেসে আজ রাত ১টায় বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। পরের রাউন্ডে ওঠার জন্য দুই দলেরই চোখ জয়ে।
ইরান ফুটবল দলের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা উঠছে না। অর্থাৎ আজ লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ খেলে ইরানকে আবার বেস ক্যাম্প মেক্সিকোতে ফিরতে হবে। এসব বাধা অতিক্রম করে বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল বেলজিয়ামকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চায় ইরান।
নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচে দু’বার পিছিয়ে পড়ে কোনো মতে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছিল ইরান। বেলজিয়ামের বিপক্ষে আন্ডারডগ পার্সিয়ান লায়ন্সরা। তবে রক্ষণের দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে, জয়ের চাপে থাকা বেলজিয়ামের বিপক্ষে সুযোগ তৈরি হবে ইরানের জন্যও।
এদিকে মিসরের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে বেলজিয়াম। গ্রুপের চার দলেরই পয়েন্ট সমান। তাই চাপটা একটু বেশি রুডি গার্সিয়ার দলের।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা