ইনজুরিতে অস্ট্রিয়া ম্যাচে নেই মন্তিয়েল, সুযোগ পেতে পারেন মলিনা
ডান ঊরুর পেশিতে চোট পাওয়ায় বিশ্বকাপের ‘জে’ গ্রুপে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল। ইনজুরির কারণে তাকে দল থেকে বাইরে রাখতে হচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
গত দুই দিন পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিতে পারেননি মন্তিয়েল। দলের সঙ্গে মাঠে অনুশীলনের পরিবর্তে তিনি জিমে সময় কাটিয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার ডান ঊরুর পেশিতে সমস্যা ধরা পড়ে, যার ফলে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যান এই ডিফেন্ডার।
মন্তিয়েলের অনুপস্থিতিতে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা পেতে পারেন নাহুয়েল মলিনা। অস্ট্রিয়ার বিপক্ষে রক্ষণভাগে তাকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।
তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে সুস্থ হয়ে ওঠার সুযোগ রয়েছে মন্তিয়েলের। আগামী ম্যাচের আগে দুটি অনুশীলন সেশনে অংশ নিতে পারেন তিনি। জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে পুনরুদ্ধারের জন্য প্রায় এক সপ্তাহ সময় পাচ্ছেন এই আর্জেন্টাইন ফুটবলার।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণ এক জয় দিয়ে। প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে পরাজিত করে তারা। সেই ম্যাচে শুরুর একাদশে ছিলেন গঞ্জালো মন্তিয়েল।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা আগামী ২২ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে। এরপর ২৮ জুন জর্ডানের বিপক্ষে খেলবে তাদের শেষ গ্রুপ ম্যাচ।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স