উনদাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি
আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল জার্মানি। তবে বিরতির পর দারুণ প্রত্যাবর্তন করে ২-১ গোলের জয় তুলে নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ডেনিজ উনদাভের জোড়া গোলেই নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মান শিবির।
টরন্টোয় অনুষ্ঠিত ম্যাচের ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। বক্সের ভেতরে জটলার মধ্যে ফিরতি বলে নেওয়া শটে জার্মানদের জালে বল জড়ান তিনি। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় জুলিয়ান নাগেলসম্যানের দলকে।
প্রথমার্ধে জার্মানি একবার জালের দেখা পেলেও গোলটি টেকেনি। কাই হাভার্টজ বল জালে পাঠিয়ে সমতায় ফেরার আনন্দে মেতেছিলেন। কিন্তু তার শট গোললাইনে পৌঁছানোর কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদুর ওপর ফাউল হওয়ায় গোল বাতিল করে দেন রেফারি।
বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় জার্মানি। ম্যাচের মোড় ঘোরাতে একসঙ্গে তিনজন বদলি খেলোয়াড়কে মাঠে নামান নাগেলসম্যান। সেই সিদ্ধান্ত দ্রুতই ফল দেয়।
ম্যাচের ৬৮ মিনিটে নাদিম আমিরির পাস থেকে দারুণ ফিনিশিংয়ে জার্মানদের সমতায় ফেরান ডেনিজ উনদাভ। আমিরি ও উনদাভ—দুজনেই দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।
সমতা ফেরানোর পরও আক্রমণ অব্যাহত রাখে জার্মানি। শেষ পর্যন্ত যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে আবারও গোল করেন উনদাভ। তার জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে জার্মানরা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি। তবে দ্বিতীয় ম্যাচে শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত দুর্দান্ত কামব্যাকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স