আড়াইহাজারে মেঘনা নদী থেকে কোমরে বস্তা বাঁধা মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীর একটি শাখা নদী থেকে পা বাঁধা ও কোমরে বস্তা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।
আজ শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ বাজারসংলগ্ন মেঘনা নদীর শাখা নদী স্থানীয় নাম (মরা গাং) থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন আড়াইহাজার থানা ও খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে আড়াইহাজার থানা পুলিশ ও খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেন। এ সময় নৌ পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআই নারায়ণগঞ্জকে অবহিত করা হয়েছে। তবে তিনি ধারণা করছেন ছয় থেকে সাত দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে যেতে পারে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা