বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে সৌদি আরবের সামনে স্পেন
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে স্পেন রোববার মুখোমুখি হবে সৌদি আরবের।
আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে এইচ-গ্রুপের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন গ্রুপের প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে চাপে রয়েছে। সৌদি আরবকে হারাতে না পারলে বিদায়ের অনুভূতি ঘিরে ধরবে তাদের। কারণ, উন্মুক্ত হয়ে পড়া গ্রুপের চারটি দলের হাতেই প্রথম ম্যাচ শেষে একটি করে পয়েন্ট।
কোচ দে লা ফুয়েন্তে সৌদি ম্যাচে হয়তো লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে একাদশে রাখবেন।
স্পেনের বিপক্ষে আগের দুটি সাক্ষাতেই হেরেছে সৌদি আরব, ২০০৬ বিশ্বকাপে ১-০ ও ২০১২ সালের প্রীতি ম্যাচে ৫-০ গোলে।
ফিফা র্যাংকিংয়ে স্পেনের চেয়ে ৫৬ ধাপ পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে সৌদি আরব কঠিন দল। গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো সৌদি এবার প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করেছে।
রিপোর্ট :প. কু/মা. হা