ATN
শিরোনাম
  •  

বিএনপি জাতিকে দেয়া কথা রাখেনি : জামায়াত আমীর

         
বিএনপি জাতিকে দেয়া কথা রাখেনি : জামায়াত আমীর

বিএনপি জাতিকে দেয়া কথা রাখেনি : জামায়াত আমীর

বিএনপি জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং দলটি ভুল পথে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (২০ জুন) খুলনার সার্কিট হাউস মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ উপলক্ষে নগরীর সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পূর্ণ ছিল জামায়াত নেতাকর্মীদের পদচারণায়।

জামায়াত আমীর ডা. শফিকুর বলেন, গণভোটের রায়কে বাস্তবায়ন না করায়, এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়েছে|

সংসদে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বিএনপিকে ভুল সংশোধন করে জনগণের কাতারে ফিরে আসার আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিস এর আমীর মামুনুল হক বলেন, দেশের জনগণের ভোটাধিকার নিয়ে খেলার চেষ্টা করলে বিএনপি সরকারের পরিণতি ভালো হবে না।

একটি জাতিকে ধ্বংস করার জন্য তার ধর্মকে ধ্বংস করা প্রয়োজন যা সুপরিকল্পিতভাবে করা হচ্ছে বলে মন্তব্য করেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

এদিকে, বাগেরহাট থেকে সমাবেশে আসার পথে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রিপোর্ট :সা.অ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ