ATN
শিরোনাম
  •  

যুক্তরাষ্ট্রের পক্ষে থাকলে দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ : মার্কিন রাষ্ট্রদূত

         
যুক্তরাষ্ট্রের পক্ষে থাকলে দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ : মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের পক্ষে থাকলে দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ : মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের পক্ষে থাকলে দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ! ফুটবল বিশ্বকাপের রেশ টেনে এমন বার্তা দিলেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত। মন্তব্যটি তিনি করেছেন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফর শুরুর ঠিক আগে। তবে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বর্তমান বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় সফর অন্য দেশ দিয়ে প্রভাবিত না।

মালয়েশিয়া এবং চীন, প্রধানমন্ত্রীর দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়া সফরের ঠিক আগের দিন আজ শনিবার (২০ জুন) দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পর পর হাজির পশ্চিমা শক্তির কয়েকটি দেশের দূত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের দূতদের পরপর সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে।

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের আগে আগে এবং শনিবার ছুটির দিন- এই দুই ভাবনার মধ্যেই সাক্ষাৎ শেষে বেরিয়ে এলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। খেলার প্রসঙ্গে টেনে খেলাচ্ছলেই তিনি দিলেন এক বার্তা।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুই ঘণ্টারও বেশি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। নিচে নামার সময় নিজে থেকে কিছু বলতে না্ চাইলেও, সাংবাদিকদের আহ্বানে সাড়া দেন। হাতে লেখা কাগজ দেখে বললেন, এটা নিয়মিত সাক্ষাৎ, যেখানে বিনিয়োগ, অভিবাসন, রোহিঙ্গা ইস্যু- সবই ছিল।

এদিকে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সব জল্পনা কল্পনাকে ঠেলে দিয়ে বলতে চাইলেন, পশ্চিমাদের এই উপস্থিতি স্বাভাবিক রুটিনেরই অংশ।

অন্যদিকে, জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বেসমারিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি জানালেন, পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে নানান আলোচনা হলেও, রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর আলোচনা সীমিত ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রসঙ্গেই।

রিপোর্ট :অ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ