ATN
শিরোনাম
  •  

পদত্যাগের সময়সূচী নির্ধারণে তীব্র চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

         
পদত্যাগের সময়সূচী নির্ধারণে তীব্র চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগের সময়সূচী নির্ধারণে তীব্র চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগের সময়সূচি নির্ধারণে নিজ দল লেবার পার্টির ভেতরেই তীব্র চাপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

গত মে মাসে স্থানীয় নির্বাচনে ভরাডুবি পর থেকেই এই স্টারমারের নেতৃত্বের প্রতি আস্থা হারাতে থাকেন নিজ দলের সদস্যরা। তবে মেকারফিল্ড উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যামের বড় জয়ের পর তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

এরই মধ্যে, লেবার পার্টির বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রী স্টারমারকে পদত্যাগের সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়েছেন। এমনিক দলের বহু এমপি প্রকাশ্যে বা গোপনে তার নেতৃত্ব পরিবর্তনের দাবিও তুলেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের ভেতরের এই চাপ আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে।

এদিকে, সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাবেক ম্যানচেস্টার মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তবে এখনও পদত্যাগের কোনো ইঙ্গিত দেননি বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বরং মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে নিজের প্রতি সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন তিনি।

রিপোর্ট : রা. মু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ