মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ নৃগোষ্ঠীর চারজনেরে মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
মধুপুরে টেলকির জলই এলাকার পরিত্যক্ত কূপে পড়ে যায় একটি ছাগল। এলাকাটিতে খ্রিস্টান ধর্মাবলম্বী গারো সম্প্রদায়ের বাস। ছাগলটি উদ্ধার করতে কূপে নামে নেইমার নামের এক শিশু। কিন্তু বেশ কিছু সময় পার হওয়ার পরও সে উঠে না আসায় তাকে উদ্ধার করতে কূপের ভিতরে একে একে নামেন নেইমারের মামা রতন নকরেক, বাবা বাবলু নকরেক ও প্রতিবেশী গ্যাবরিয়েল নকরেক। তাদেরও সাড়াশব্দ না পাওয়া গেলে প্রতিবেশীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে কূপ থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক জানান, ধারণা করা হচ্ছে, কূপের ভিতরে অক্সিজেনের স্বল্পতা অথবা জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে।
মৃতের প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। আগামীকাল রোববার খ্রিস্টান ধর্মীয় রীতি অনুযায়ী কবর দেয়া হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা