ATN
শিরোনাম
  •  

স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার, জানালেন আনচেলত্তি

         
স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার, জানালেন আনচেলত্তি

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপের মাঠে ফিরছেন নেইমার

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার বিশ্বকাপের মাঠে ফেরার অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন এই ফরোয়ার্ড।

আগামী ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচে নেইমারকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন আনচেলত্তি।

ডান পায়ের মাংসপেশির চোটের কারণে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। এরপর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

হাইতির বিপক্ষে ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, আগামীকাল নেইমার এককভাবে অনুশীলন করবেন। সোমবার থেকে তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে।

গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের মাংসপেশিতে গ্রেড-টু ইনজুরিতে আক্রান্ত হন নেইমার। তবে চোট থাকা সত্ত্বেও ব্রাজিলের ঘোষিত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পান তিনি।

ইনজুরি ও ফর্মহীনতার কারণে ২০২৩ সালের পর জাতীয় দলের জার্সিতে আর কোনো ম্যাচ খেলা হয়নি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার এখন ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে মাঠে নামার দ্বারপ্রান্তে রয়েছেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ