ATN
শিরোনাম
  •  

পবিপ্রবি’র এনিমেল সাইন্সের আহবায়ক কমিটি গঠন

         
পবিপ্রবি’র এনিমেল সাইন্সের আহবায়ক কমিটি গঠন

পবিপ্রবি’র এনিমেল সাইন্সের আহবায়ক কমিটি গঠন

পটুয়াখী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের এলামনাই অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জের উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. মোঃ আবদুস সাত্তার বেগকে আহবায়ক ও ডাঃ এটিএম ফয়েজ খান রাকিবকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।

ছবি
আজ শনিবার ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত এক সভায় গঠিত হয়েছে এই কমিটি।

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, ডা. খন্দকার মোঃ আলিমুল রাজি। কমিটির সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক ডা. মো গোলাম মোর্শেদ, ডা. মো রফিকুল ইসলাম ভূঁইয়া। সদস্য- ডা. অলক সরকার, ডা. মোঃ কামরুল হাসান, ডা. মোঃ তাজাম্মুল হক, ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, ডা. মোঃ মাহবুবুর রহমান, ডা. মোঃ রাকিবুর রহমান, ডা. মোঃ রবিউল ইসলাম, ডা. সাকিব রেজওয়ান ও ডা. মোঃ হুমায়ুন কবির।

ছবি
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। অন্যান্যের মধ্যে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মামুন উর রশিদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, এএনএসভিএম অনুষদের ডীন প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম, ওসানোগ্রাফি অনুষদের ডীন প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোঃ আবুল বাশার খান, বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোঃ মাসুদুর রহমান।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ