ATN
শিরোনাম
  •  

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম

         
মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতা মো. নুরুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকার ৪ নম্বর সড়কের ৩১ নম্বর বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত নুরুল ইসলাম মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, হেলমেট পরিহিত ছয় ব্যক্তি দুটি মোটরসাইকেলে করে এসে নুরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় তাঁর মুখের বাঁ পাশ, কাঁধ ও বাম হাতে গুরুতর আঘাত লাগে।

ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের ভাতিজা ইয়াসিন জানান, জুমার নামাজ শেষে নুরুল ইসলাম বাসার সামনে একটি দোকানের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। আত্মরক্ষার চেষ্টা করে তিনি বাসার দিকে দৌড়ে গেলে হামলাকারীরা সেখানেও তাকে কুপিয়ে জখম করে। পরে তারা দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও বলেন, হামলার পেছনে কারা জড়িত বা কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে, সে বিষয়ে পরিবার এখনো নিশ্চিত কোনো তথ্য জানে না।

ডিএমপির মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, প্রাথমিকভাবে রাজনৈতিক বিরোধের কারণে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাব এবং পুলিশ যৌথভাবে কাজ করছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ