প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রখ্যাত হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের ৫৫তম জন্মদিন আজ। ১৯৭২ সালের এই দিনে সিলেটে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর মহাখালী টিএন্ডটি মহিলা কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় অবস্থিত টিএন্ডটি মহিলা কলেজে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে, এদিন সকালে ডা. জুবাইদা রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল। এরপর অসহায় ও পথশিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা (ফ্রি হেলথ চেক-আপ) এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে।
মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে আজ দুপুরে উপস্থিত পথশিশুদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে একটি নিম গাছ রোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।
মূলত ডা. জুবাইদা রহমানের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সেবামূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলেজটিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা