খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার
খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় গৃহকর্মীকে ‘কড়াইয়ের ছ্যাঁকা’ দিয়ে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ দম্পতিকে গ্রেফতার দেখানো হয়েছে।
আজ (১৮ জুন) বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী গৃহকর্মীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি দায়ের করেন। পরে আজ সকালে অভিযুক্ত পুলিশ দম্পতিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পুলিশ দম্পতি হলেন, সোনাডাঙ্গা থানায় কর্মরত পুলিশের সহকারী এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানালা দিয়ে দেখতে পান, গরম কড়াই দিয়ে মেয়েটির মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হচ্ছে। যন্ত্রণায় মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে কান ধরে উঠবসও করানো হয়।
স্থানীয়দের অভিযোগ, হাত থেকে তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীর ওপর এ নির্যাতন চালান গৃহকর্ত্রী। এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র প্রায়ই ওই গৃহকর্মীর ওপর শারীরিক নির্যাতন চালাতেন। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে পুরনো আঘাতের চিহ্নও দেখা গেছে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে ভুক্তভোগীর মা নরসিংদী থেকে খুলনায় এসে থানায় মামলা করেন। মামলার পর ওই পুলিশ দম্পতিকে গ্রেফতার দেখানো হয়েছে। নির্যাতনের শিকার গৃহকর্মীকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা