ATN
শিরোনাম
  •  

লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চাইলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ

         
লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চাইলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ

লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চাইলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ

লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।

বুধবার প্যারিসে জি-৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাখোঁ বলেন, জোট মনে করে লেবাননে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হতে হবে, যা অত্যন্ত জরুরি ও প্রয়োজনীয়।

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিটি অবশ্যই লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার বিষয়টি নিশ্চিত করবে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা কিছুটা ধীর হলেও তা পুরোপুরি বন্ধ হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক সাফল্য নিয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, সবাই সর্বসম্মতভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চমৎকার চুক্তিটিকে স্বাগত জানিয়েছে। এতে নিজের পূর্ণ সমর্থন ব্যক্ত করে ম্যাখোঁ আরও বলেন, এটি একটি তীব্র অস্থিতিশীল পরিস্থিতির অবসান ঘটাচ্ছে, যার প্রভাব অর্থনীতির ওপর অত্যন্ত ভয়াবহ ছিল।

রিপোর্ট :আ. সা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ