বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-চেক, প্রথম জয়ের খোঁজে সুইস-বসনিয়া
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ রাতে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে রাত ১০টায় মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে হারের কারণে দু’দলের সামনেই এখন ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। একই রাতে রাত ১টায় গ্রুপ ‘বি’- এর ম্যাচে প্রথম জয়ের সন্ধানে মাঠে নামবে সুইজারল্যান্ড ও বসনিয়া হার্জেগোভিনা।
উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ গোলের পরাজয় দিয়ে অভিযান শুরু করেছে চেক প্রজাতন্ত্র। ফলে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই দল দুটির সামনে।
প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের আক্রমণভাগ সুযোগ তৈরি করলেও রক্ষণে ছিল দুর্বলতা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বড় সমস্যা ছিল গোলের সুযোগ কাজে লাগানো। তাই এই ম্যাচে মাঝমাঠের নিয়ন্ত্রণ, রক্ষণভাগের দৃঢ়তা এবং আক্রমণে কার্যকারিতাই গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য।
দুই দলের জন্যই ম্যাচটি অনেকটা বাঁচন- মরণ লড়াই। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ও আগ্রাসী ফুটবলে মনোযোগ থাকবে তাদের। একটি জয়ই বদলে দিতে পারে বিশ্বকাপের পরবর্তী পথচলার সমীকরণ।
একই রাতে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ‘বি’ গ্ৰুপে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও বসনিয়া হার্জেগোভিনা। প্রথম ম্যাচে দু’দলই ১-১ গোলে ড্র করায় তাদের সংগ্রহে একটি করে পয়েন্ট।

কাগজে-কলমে সুইসরা কিছুটা এগিয়ে থাকলেও দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে এসে প্রথম ম্যাচে লড়াকু পারফরম্যান্স দিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। তাই জয় পেতে হলে দু’দলকেই দিতে হবে নিজেদের সেরাটা।
রিপোর্ট :ই/মা. হা