ATN
শিরোনাম
  •  

’অফিসার’ সিনেমার সাকসেস পার্টি অনুষ্ঠিত

         
’অফিসার’ সিনেমার সাকসেস পার্টি অনুষ্ঠিত

’অফিসার’ সিনেমার সাকসেস পার্টি অনুষ্ঠিত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ম্যাজিক মুভি থিয়েটারে ’অফিসার’ সিনেমার সাকসেস পার্টি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরা দিয়াবাড়ি ম্যাজিক মুভি থিয়েটারে ‘অফিসার’ চলচ্চিত্র দেখতে যান এর প্রধান অভিনেতা ডি এ তায়েব।

চলচ্চিত্র দেখা শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ছবিতে পুলিশের দায়িত্বশীল ও সাহসী চরিত্রায়ন দর্শকদের ইতিবাচক বার্তা দেবে। এ ধরনের সামাজিক বার্তাধর্মী চলচ্চিত্র, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দর্শকদের জন্য ভবিষ্যতে আরও মানসম্মত চলচ্চিত্র উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অভিনেতা ডিএ তায়েব।

এ সময় অনুষ্ঠানে চিত্রনায়ক ডি এ তায়েব, চিত্রনায়ক ইরতিজা আফি, চলচ্চিত্রটির প্রযোজক মাহবুবা শাহরীন, শিশুশিল্পী টুনটুনীসহ অন্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : তৌ. হা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ