ATN
শিরোনাম
  •  

পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আপন ২ ভাই নিহত

         
পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আপন ২ ভাই নিহত

পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আপন ২ ভাই নিহত

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দু'জন।

আজ বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বানেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পুঠিয়ার নকুলবাড়িয়া ধোপাপাড়া গ্রামের বাসিন্দা হাসেন প্রামাণিক ও তার ছোট ভাই আব্দুল খালেক প্রামাণিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে চারজন একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে রাজশাহীতে যাচ্ছিলেন। এ সময় বানেশ্বর বাজার এলাকায় নাটোরগামী আমের ক্যারেটবোঝাই একটি ট্রাকের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক প্রামাণিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক হাসেন প্রামাণিককে মৃত ঘোষণা করেন।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, নিহত দুই ভাইয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার সাথে জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ