ATN
শিরোনাম
  •  

অস্ট্রেলিয়ার কাছে হেরে টি-২০ সিরিজ শুরু বাংলাদেশের

         
অস্ট্রেলিয়ার কাছে হেরে টি-২০ সিরিজ শুরু বাংলাদেশের

অস্ট্রেলিয়ার কাছে হেরে টি-২০ সিরিজ শুরু বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ। চট্টগ্রামে ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকরা গুটিয়ে যায় ১৩১ রানে। জবাবে ৬ উইকেট হাতে রেখে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ৪ উইকেটের জয়ে তিন ম্যাচ টি-২০ সিরিজে সফরকারীরা এগয়ে গেল ১-০ ব্যবধানে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে, আগে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। ভালো শুরু পেয়েও সাইফও হাসান ফেরেন ব্যক্তিগত ২০ রানে।

এরপর ব্যাটারদের চরম দায়িত্বহীনতায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। লিটনের অনুপস্থিতে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সৌম্য। ব্যর্থ হয়েছেন হৃদয়, ইমন ও শামীম পাটোয়ারিরাও।

একশ'র আগেই ৮ উইকেট হারানো বাংলাদেশ, শেষ পর্যন্ত ১৩২ রানের পুঁজি পায় মূলত শেখ মেহেদীর ২৯ রানের সৌজন্যে।

ছোট লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়াকে পথ দেখিয়েছেন তরুণ ওপেনার কুপার কনোলি। দুর্দান্ত সেঞ্চুরিতে অজিদের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে সাহায্য করা এই ব্যাটার আজও ছিলেন দুর্দান্ত। জশ ইংলিশ ও মিচেল মার্শের বিদায়ের পর, তার কাউন্টার অ্যাটাকিং ইনিংসের ওপর ভর করেই জয়ের ভিত পায় অস্ট্রেলিয়া।

মাঝপথে বাংলাদেশের বোলাররা কিছুটা প্রতিরোধ গড়ে ৪টি উইকেট তুলে নিলেও, খুব একটা চাপে পড়েনি অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৪৭ রানে কুপার আউট হওয়ার পর টিম ডেভিড, ম্যাট রেন শ ও অভিষিক্ত নিখিল চৌধুরীদের ছোট ছোট ইনিংসে, ১০ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।

রিপোর্ট : ই/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ