ATN
শিরোনাম
  •  

অপরাধ প্রবণ এলাকায় কঠোর আইন প্রয়োগের কৌশল নেয়া হয়েছে : ডিআইজি

         
অপরাধ প্রবণ এলাকায় কঠোর আইন প্রয়োগের কৌশল নেয়া হয়েছে : ডিআইজি

অপরাধ প্রবণ এলাকায় কঠোর আইন প্রয়োগের কৌশল নেয়া হয়েছে : ডিআইজি

রাজধানীর মোহাম্মদপুর, আদাবরসহ অপরাধ প্রবণ এলাকায় অ্যাগ্রেসিভ পুলিশিং বা কঠোর আইন প্রয়োগের কৌশল নেয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-২–এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান পদ্ধতিরও পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান তিনি।

আজ বুধবার (১৭ জুন) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২–এর অধিনায়ক এসব কথা বলেন।

আদাবরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় কবজিকাটা আনোয়ার গ্রুপের বর্তমান প্রধান ফরিদ আহমেদ ওরফে অ্যাক্সেল বাবুসহ ছয়জনকে গ্রেপ্তারের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে ডিআইজি নয়মুল হাসান বলেন, পুলিশের ওপর হামলার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নবনির্বাচিত সরকারের সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন মামলা রয়েছে।

রিপোর্ট : আ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ