হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৬৬
দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত দেশে মোট ৮৮ হাজার ৮৯৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টাতেই শনাক্ত হয়েছেন ৯৬৬ জন।
একই সময়ে নতুন করে ১১১ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৭৩ হাজার ২৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চারজনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগে প্রাণ হারিয়েছেন ৯৩ জন।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স