ATN
শিরোনাম
  •  

ব্যাটিং ধসে অলআউট বাংলাদেশ, সহজ লক্ষ্য পেল অস্ট্রেলিয়া

         
ব্যাটিং ধসে অলআউট বাংলাদেশ, সহজ লক্ষ্য পেল অস্ট্রেলিয়া

ব্যাটিং ধসে অলআউট বাংলাদেশ, সহজ লক্ষ্য পেল অস্ট্রেলিয়া

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ১৩২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় টাইগাররা।

ইনিংসের শুরুতে ইতিবাচক ব্যাটিং করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। প্রথম ১৭ বলেই উদ্বোধনী জুটিতে আসে ২৬ রান। তবে দলীয় ২৬ রানের মাথায় তৃতীয় ওভারের পঞ্চম বলে বিদায় নেন তানজিদ। একটি চারসহ ৯ বলে ১০ রান করেন তিনি।

তানজিদের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি সাইফও। ১৪ বলে ৩টি চার মেরে ২০ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।

এরপর মিডল অর্ডারের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সৌম্য সরকার করেন ১৭ রান, অধিনায়ক তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৮ রান। পারভেজ হোসেন ইমন ও আব্দুল গাফফার সাকলাইন দুজনই করেন ১০ রান করে।

লোয়ার অর্ডারও ব্যর্থ হওয়ায় ১০৮ রানেই নবম উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ উইকেটে মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান ১২ বলে ২৩ রানের জুটি গড়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন।

মাহেদি হাসান ২২ বলে ৪টি চার মেরে অপরাজিত ২৯ রান করেন। মুস্তাফিজুর রহমানের ব্যাট থেকে আসে ৭ রান। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩১ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

অস্ট্রেলিয়ার হয়ে এডাম জাম্পা ও জোয়েল ডেভিস তিনটি করে উইকেট শিকার করেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ