প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় এক নার্কো-সন্ত্রাসী নিহত
মাদক পাচারের সন্দেহে পূর্ব প্রশান্ত মহাসাগরে (ইস্টার্ন প্যাসিফিক) একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবারের (১৬ জুন) এই অভিযানে একজন নিহত হয়েছেন এবং আরও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম)।
নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুট ব্যবহার করছিল বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ।
সাউথকমের বিবৃতিতে বলা হয়, কমান্ডার ফ্রান্সিস এল. ডোনোভানের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স সাউদার্ন স্পিয়ার এই অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে নৌযানটিকে লক্ষ্যবস্তু করা হয়।
অভিযানের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। সাউথকম জানিয়েছে, নিহত ব্যক্তিকে নার্কো-সন্ত্রাসী হিসেবে বর্ণনা করা হয়েছে। নৌযানে থাকা আরও দুইজন পুরুষকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে সাউথকম। নৌযানটির জাতীয়তা, অবস্থান এবং হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে এসব বিষয়ে এখনও বিস্তারিত তথ্য দেয়া হয়নি। মার্কিন বাহিনী ঘটনাটি নিয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা