হরমুজে মার্কিন অবরোধ পেরিয়ে গেলো ইরানের তেলবাহী আরও কয়েকটি ট্যাংকার
মার্কিন নৌবাহিনীর অবরোধের আওতাভুক্ত উপসাগরীয় এলাকা ইরানের কয়েকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার অতিক্রম করেছে।
তেল পরিবহন পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ট্যাংকারট্র্যাকার্স বুধবার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি এটিকে গত দু’মাসের মধ্যে ইরানের প্রথম অপরিশোধিত তেল রপ্তানি হিসেবে উল্লেখ করেছে। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যাচাই করা ডিজিটাল ট্র্যাকিং তথ্যের উদ্ধৃতি দিয়ে ট্যাংকারট্র্যাকার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানায়।
তারা বলছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানি (এনআইটিসি)-এর মালিকানাধীন ডায়োনা (৯৫৬৯৬৯৫) এবং হিরো-২ (৯৩৬২০৭৩) নামের অন্তত দুটি ভিএলসিসি সুপারট্যাঙ্কার মার্কিন নৌবাহিনীর অবরোধসীমা অতিক্রম করেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী জানা গেছে, এই জাহাজ দুটিতে প্রায় ৩৮ লাখ ব্যারেল ইরানের অপরিশোধিত তেল রয়েছে।
তেল পরিবহন ও মজুত পরিস্থিতি পর্যবেক্ষণকারী এই সংস্থাটি আরও জানায়, এনআইটিসির তৃতীয় একটি ট্যাংকারও অবরোধসীমা অতিক্রম করেছে। ওই ট্যাংকারে প্রায় ১০ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল রয়েছে।
রিপোর্ট : আ. সা/মা. হা