ATN
শিরোনাম
  •  

জর্ডানকে হারিয়ে অস্ট্রিয়ার বিশ্বকাপ শুরু

         
জর্ডানকে হারিয়ে অস্ট্রিয়ার বিশ্বকাপ শুরু

জর্ডানকে হারিয়ে অস্ট্রিয়ার বিশ্বকাপ শুরু

বিশ্বকাপে 'J' গ্রুপের ম্যাচে অভিষিক্ত জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া।

সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে, প্রথম ১০ মিনিট সমান তালেই লড়ে জর্ডান ও অস্ট্রিয়া। তবে ২১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে বুলেট শটে জর্ডানের জাল কাপান অস্ট্রিয়া মিডফিল্ডার রোমানো স্মিড। একের পর এক চেষ্টা করেও প্রথমার্ধে ম্যাচে ফিরতে পারেনি বিশ্বকাপে অভিষেক হওয়া জর্ডান। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্ট্রিয়া।

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে জর্ডানকে সমতায় ফেরান স্ট্রাইকার আলি ওলওয়ান। ৭৬ মিনিটে জর্ডান আবার পিছিয়ে যায় আত্মঘাতী গোলে। ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে সেলিম ওবাইদের হ্যান্ডবলে পেনাল্টি পায় অস্ট্রিয়া। যা কাজে লাগিয়ে গোল করেন মার্কো আরনাউতোভিচ।

জে’ গ্রুপে আর্জেন্টিনার মতো অস্ট্রিয়ার পয়েন্টও তিন। তবে গোল হজম করায় পয়েন্ট তালিকায় অস্ট্রিয়া দুইয়ে।

রিপোর্ট : জে. চে/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ