বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না। সংসদের ভেতরে বা বাহিরে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুরে ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন শেষ এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আগামী ১ বছরের মধ্যে সকল নারী চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেয়া হবে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে চায় সরকার।
তিনি বলেন, চা শ্রমিকদের চিকিৎসাসহ নানা সহায়তা অব্যাহত রাখবে সরকার। বিএনপি সরকারের লক্ষ্য পরিষ্কার, বাংলাদেশ ও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। চা শ্রমিকদের ঘর করে দিতে ৫০ জনকে দুই লাখ টাকা দিচ্ছে সরকার। ১৫০ জন চা শ্রমিকদের সন্তানদের স্কলারশিপ দেয়া হয়েছে।
তারেক রহমান বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, দেশের গণতন্ত্র কেউ নষ্ট করতে পারবে না। যদি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হয়, যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে গড়তে হয় তাহলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না, জনগণের টাকা জনগণ ও দেশের ভাগ্যের পরিবর্তনে কাজ করা হবে। টাকার কোনো অভাব হবে না। যারা জনগণের টাকা বিদেশে পাচার করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স