মেসিকে নিয়ে শব্দের ভাঁড়ার যেন শেষ হয়ে গেছে। মেসিকে নিয়ে লেখার মতো নতুন কোনো শব্দ বাক্য যেন নেই। সময় ফুরাবে। কিন্তু একজন জাদুকর তার হ্যাট থেকে বিস্ময়ের পর বিস্ময় বের করেই যাবেন। সেই লাল ফিতার মতো, যা কখনো ফুরায় না। বিশ্বকাপের প্রথম ম্যাচেও যেন সেই যাদু দুর্দান্তভাবেই দেখিয়ে গেলেন আলজেরিয়ার বিপক্ষে।
রেকর্ড আর মেসি যেন হাত ধরাধরি করে চলে ফুটবলে। বিশ্বকাপের মঞ্চে এর আগেও রূপকথা লিখেছেন আর্জেন্টিনার অধিনায়ক। কিন্তু এবারের বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী মাচেই লিওনেল মেসি যা করলেন, তা ফুটবল ইতিহাসের পাতাকে নতুন করে লিখতে বাধ্য করেছে। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ১৭ জুন বুধবার আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর বিশ্বকাপের মুকুট ধরে রাখার এই মিশনে প্রথম দিনেই অতিমানবীয় এক হ্যাটট্রিক করে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন ফুটবল জাদুকর।
৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এসে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচের ঐতিহাসিক রাতটিকে মেসি স্মরণীয় করে রাখলেন তার ফুটবল ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক দিয়ে। শুধু তাই নয় বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি।
আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ফুটবল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার একক রেকর্ড গড়লেন মেসি। অবশ্য কয়েক ঘণ্টা পর কঙ্গোর বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামলে তিনিও এই তালিকায় যুক্ত হবেন।
২০০ আন্তর্জাতিক ম্যাচের বিরল মাইলফলক গড়লেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। ফুটবল ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের বদর আল-মুতাওয়ার পর মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলের এই কীর্তি গড়লেন তিনি। দেশের হয়ে তার গোলসংখ্যা এখন ১২০টি।
দীর্ঘ দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে অসংখ্য হ্যাটট্রিক থাকলেও বিশ্বকাপের মঞ্চে এর আগে কখনও হ্যাটট্রিক পাননি মেসি। আলজেরিয়ার বিপক্ষে জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে পরাস্ত করে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের বৃত্ত পূরণ করলেন তিনি। এছাড়া বিশ্বকাপের বয়োজেষ্ঠ্য গোলদাতার রেকর্ডও গড়েছেন মেসি। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এসে বিশ্বকাপের এক ম্যাচে একাধিক গোল করার মাধ্যমে রেকর্ড বইয়ে নাম তুলেছেন মেসি। তিনি ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের রজার মিলারের গড়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাধিক গোলের রেকর্ডটি ভেঙে দিলেন তিনি। তার বয়স ছিল ৩৮ বছর ৩৪ দিন। এছাড়া পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়লেন মেসি।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স