ATN
শিরোনাম
  •  

মৌলভীবাজার সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

         
মৌলভীবাজার সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজার সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারে দিনব্যাপী সফরের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সফরের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলে পৌঁছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

দিনের শেষ ভাগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ সফরে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি রাজনৈতিক জনসভাতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ