ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর ডেপুটির সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুর ১টায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাঁর দিনের কর্মসূচি শুরু করবেন।
সেখান থেকে প্রধানমন্ত্রী দুসাই রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে আয়োজিত এক সভায় অংশ নেবেন। এরপর বিকালে ঢাকায় ফেরার উদ্দেশ্যে আবারও সিলেটের পথে রওনা দেবেন।
দেড় দশকের বেশি সময় লন্ডন থাকার পর গত বছর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনি প্রচারাভিযানে মৌলভীবাজার যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম মৌলভীবাজারে গেছেন তারেক রহমান।
দিনভর কর্মসূচি শেষ করে রাত সাড়ে আটটায় আকাশ পথে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি