ATN
শিরোনাম
  •  

চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৪

         
চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৪

চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৪

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিনহাই প্রদেশের হাইশি অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় বিকেলের দিকে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কিনহাই প্রদেশের হাইশিতে বিকেলের দিকে আঘাত ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) বলেছে, ভূমিকম্প আঘাত হানার পর সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভূমিকম্পে ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করছে বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

সিইএনসি বলেছে, মঙ্গলবার বেইজিং সময় বিকেল ৫টা ০৬ মিনিটে অধিক-উচ্চতার ওই পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। মূল ভূমিকম্পের আঘাতের পর একাধিকবার মাঝারি মাত্রার আফটারশক শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মধ্যে একটি আফটারশকের মাত্রা ছিল প্রায় ৫।

সূত্র: সিসিটিভি, রয়টার্স

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ