বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল সকালে নামছে নিজেদের শিরোপা ধরে রাখার অভিযানে
বিশ্বকাপের মঞ্চে আবারও শুরু হচ্ছে এক মহাযাত্রা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নামছে নিজেদের শিরোপা ধরে রাখার অভিযানে।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটির ঐতিহাসিক অ্যারোহেড স্টেডিয়ামে গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যদের সামনে আফ্রিকার শক্তিশালী দল আলজেরিয়া। ম্যাচটি শুরু হবে আগামীকাল বুধবার (১৭জুন) সকাল ৭টায়।
কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের তিক্ত স্মৃতি এখনো ভুলে যায়নি আলবিসেলেস্তেরা। তাই এবার শুরু থেকেই কোনো ঝুঁকি নিতে নারাজ মেসি-ডি পলরা। বিশ্বকাপের আগে নিজেদের শেষ পাঁচটি প্রীতি ম্যাচে টানা পাঁচ জয় আর্জেন্টিনাকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস।
বর্তমান চ্যাম্পিয়নদের আক্রমণভাগে আছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। যিনি প্রস্তুতু নিজের শেষ বিশ্বকাপ রাঙাতে। মাঠে নামলেই দেশের হয়ে ২০০ ম্যাচ খেলার মাইলফলকটাও স্পর্শ করবেন মেসি। তার সঙ্গে রয়েছেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ, যাদের গতি, দক্ষতা আর গোল করার ক্ষমতা প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়াতে যথেষ্ট।
রক্ষণে কিছুটা দুশ্চিন্তা থাকলেও নিকোলাস ত্যাগলিয়াফিকোর অনুপস্থিতি সামাল দিতে প্রস্তুত স্কালোনির দল। ফিট হয়ে ফিরছেন ক্রিস্টিয়ান রোমেরো ও নাহুয়েল মলিনা। আর গোলপোস্টে ভরসার নাম এমিলিয়ানো মার্টিনেজ।
তবে প্রতিপক্ষ আলজেরিয়াকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ফেরা ‘ফেনেক ফক্সেস’রা নিজেদের শেষ ২৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত। অধিনায়ক রিয়াদ মাহরেজ, আমিনে গুইরি ও মোহাম্মদ আমৌরাকে ঘিরে বড় স্বপ্ন দেখছে আফ্রিকার দলটি।
জয়ের পাল্লা অবশ্য ভারী আর্জেন্টিনারই। দুই দলের একমাত্র সাক্ষাতে জয় ছিল মেসিদের। আর বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে টানা ছয় ম্যাচ জয়ের রেকর্ডও আত্মবিশ্বাস যোগাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের।
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। অন্যদিকে অঘটনের আশায় আলজেরিয়া।
রিপোর্ট : জে/মা. হা