ATN
শিরোনাম
  •  

চাঁপাইনবাবগঞ্জে পুশইনে সহযোগিতার অভিযোগে সীমান্তে ৭ দালাল আটক

         
চাঁপাইনবাবগঞ্জে পুশইনে সহযোগিতার অভিযোগে সীমান্তে ৭ দালাল আটক

চাঁপাইনবাবগঞ্জে পুশইনে সহযোগিতার অভিযোগে সীমান্তে ৭ দালাল আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রোকনপুর সীমান্ত এলাকা দিয়ে পুশইনের চেষ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সহোযোগিতার অভিযোগে সাত বাংলাদেশি দালালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৬ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

আটককৃতদের গোমস্তাপুর থানায় রাখা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বিজিবি ও পুলিশের সূত্র থেকে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ওই নারীকে বাংলাদেশে আসতে সহায়তা করেন তারা। তারা সবাই রোকনপুর সীমান্ত-সংলগ্ন এলাকার বাসিন্দা।

বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা পুশইনের ঘটনা প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে চার বাংলাদেশিকে আটক করে। ওইদিন দিবাগত রাত ৪টার দিকে বিজিবি তাদের থানায় সোপর্দ করে। পরে একই অভিযোগে আরও তিনজনকে আটক করে পুলিশ।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, পুশইনে বিএসএফকে সহোযোগিতার অভিযোগে চারজনকে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। একই ঘটনায় আরও তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের বিষয়ে আইনি পদক্ষেপ চলমান।

অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, পুশইনে বিএসএফকে সহোযোগিতার অভিযোগে সাতজনকে আটক করেছে বিজিবি ও পুলিশ। তাদেরকে গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া, সীমান্তে যে কোনো ধরনের পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কড়া নজরদারি অব্যাহত রয়েছে এবং এ ধরনের যে কোনো অপতৎপরতা রুখে দিতে বিজিবি সম্পূর্ণ বদ্ধপরিকর।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ