ATN
শিরোনাম
  •  

ফতুল্লার পাগলায় পিলারের নিচ থেকে মাটি কাটা বন্ধ করলো জেলা প্রশাসন

         
ফতুল্লার পাগলায় পিলারের নিচ থেকে মাটি কাটা বন্ধ করলো জেলা প্রশাসন

ফতুল্লার পাগলায় পিলারের নিচ থেকে মাটি কাটা বন্ধ করলো জেলা প্রশাসন

ঢাকা-যশোর-খুলনা রেল সড়কের ফতুল্লার আলীগঞ্জের পাগলা এলাকায় পাঁচটি পিলারের নিচ থেকে মাটি কেটে নিচ্ছিল প্রভাবশালী মহল। রেল চলাচল হয়ে উঠেছিল ঝুঁকিপূর্ণ। অবশেষে স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে মাটিকাটা বন্ধ করলো জেলা প্রশাসন।

নারায়ণগঞ্জে পদ্মা সেতুর রেললাইনের পিলারের নিচে মাটি কেটে নিচ্ছিল একটি চক্র। সোইলাকইরা এলাকায় পদ্মা রেলসেতুর ৮৫ নাম্বার পিলারের গোড়া থেকে ৮৯ নাম্বার পিলার পর্যন্ত মাটি কেটে নেয়া হয়েছে। পিলারগুলোর নিচে থেকে কোথাও প্রায় ৫ ফুট আবার কোথাও ৩ ফুট গভীর মাটি কাটা হয়েছে।

সাধারণত একটি উড়াল সেতুর একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব ৩০ মিটার থেকে ৩৫ মিটার। অর্থাৎ, ৫টি পিলারের প্রায় ৪৫৯ ফুট বা ১৭৫ মিটার এলাকা থেকে মাটি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। একটি গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর নিচ থেকে মাটি কেটে নেয়ায় মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে রেল চলাচল। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা।

সম্প্রতি মাটি কেটে নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দেখা যায়, পিলারের নিচ থেকে এক্সিকাভেটার দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। জেলা প্রশাসক মাটি কাটা বন্ধ করে দেন।

স্থানীয় নাগরিকদের প্রত্যাশা, দেশের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেবে প্রশাসন।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ